
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করবেন বর্তমান চেয়ারম্যান মনিরুল হক বাবু। এতোদিন সাধারণ মানুষের মুখে নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছিলো কে হবেন রুহিয়ার নৌকার মাঝি। শনিবার (২০-১১-২১ইং) ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, ১ নং রুহিয়া ইউপি নির্বাচনে জনগণের মনোনীত মনিরুল হক বাবু চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করবেন।
বর্তমান চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন আমি জানি ১ নং রুহিয়া ইউনিয়ন বাসী আমাকে ভালোবাসেন। তারা সব সময় তাদের সুখ দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন। জনগনের মূল্যবান ভোটে পূনরায় আমি জয়ী হলে ইউনিয়ন থেকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান