
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়ন ও চেয়ারম্যান আলীমের স্বচ্ছতায় সম্পূর্ণ বদলে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়নের দৃশ্যপট। শনিবার (২০ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাওয়াকোলা ইউনিয়নের কাটাঙ্গা, সয়াসেখা, বড় কয়ড়া, বন্নিসহ ইউনিয়নের দুর্গম এলাকায় উন্নয়নের চিত্র।
উন্নয়নের বিষয়ে কাটাঙ্গা চরের মির্জা মোহামামদ আলী, আকবর, আফসার আলী, সফর আলী আনোয়ারসহ অনেকে বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই চর অবহেলিত ছিল। আলীম ভুইয়া চেয়ারম্যান হওয়ার পর রাস্তাঘাটে অনেক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় বিপদে-আপদে ডাকলে সবসময় তাকে কাছে পাওয়া যায়।
সয়াসেখা চরের শাহাদত, মানিক, দুলাল, সাইফুলসহ অনেকে বলেন, এই চরের কেউ কোন ভাতা পেত না। আলীম চেয়ারম্যান হওয়ার পর থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাচ্ছি আমরা। আগামীতে আবারো আমাদের মাঝে চেয়ারম্যান হিসাবে আসুক এই প্রত্যাশা।
চেয়ারম্যান আব্দুল আলীম ভুঁঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা মোতাবেক গ্রামকে শহরে পরিণত করার জন্য সরকারী সম্পদের শতভাগ সুষম বণ্টন, পরিকল্পিত রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সড়কে বাতি স্থাপন, পতিত জমিতে একযোগে কয়েক লাখ বৃক্ষরোপণ, স্যানিটেশন ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কৃষকদের সর্বোচ্চ সুবিধা প্রদান, পরিচ্ছন্ন হাট-বাজার, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি, অপরাধ প্রবণতা কমিয়ে আনা, শতভাগ বিদ্যুতায়নসহ স্বচ্ছ এবং জবাবদিহিতার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও বলেন, গত ৫ বছরে কাওয়াকোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট, ব্রীজ কালভাটসহ অভুত উন্নয়ন সাধন হয়েছে। যেমন, কাটাঙ্গা গ্রামে সোয়া দুই কোটি কাটা ব্যয়ে ২ কিলোমিটার পাকা সড়কের কাজ, সয়াশেখা গ্রামে দুই কোটি কাটা ব্যয়ে ২ কিলোমিটার পাকা সড়কের কাজ, কয়ড়া গ্রামে ১ কিলোমিটার কাচা সড়ক, সয়াশেখা গ্রামে ১ কিলোমিটার কাচা সড়ক, বন্নি গ্রামে আধা কিলোমিটার কাচা সড়ক, বন্নি গ্রামে কাঠের ব্রীজ নির্মান, কাটাঙ্গা গ্রামে কাঠের ব্রীজ নির্মান, বড় কয়ড়া, কাটাঙ্গা, কাওয়াকোলায় ৩টি স্বাস্থ্য ক্লিনিক নির্মাণ, কাটাঙ্গায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, বন্নি গ্রামে ১৬০টি পরিবারের বসবাসের জন্য আশ্রয় প্রকল্প কেন্দ্র নির্মাণ,
স্বাস্থ্য সেবার জন্য কমিনিউটি সেন্টার, ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২শ পরিবারের মাঝে বিনামুল্যে সোলার বিতরণ, ৫শ পরিবারে মধ্যে স্যানেটারী ল্যান্টিন বিতরণ, ২শ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ, বড় কয়ড়া কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারী নির্মাণ, দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বন্নি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণ, কৃষকদের মাঝে বিনা মূল্যে ইউডেন স্থাপন, কৃষকদের মাঝে সার, বিজ, কিটনাশক, স্পেপে মেশিন, ফিতা পাইপ, শ্যালো মেশিন বিতরণ।
এছাড়াও বয়স্ক, মাতৃকালীন, প্রতিবন্ধী, বিধবা ভাতার কার্ড বিনা মুল্যে বিতরণ করা হয় এবং কাওয়াকোলা দুর্গম চরের ছাত্র-ছাত্রীদের জন্য শারিতা মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। ইউনিয়নের গ্রাম আদালতে বিভিন্ন মামলার আবেদন করা হয়। যার মধ্যে অনেক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এবং বাল্য বিবাহ, মাদক মুক্ত করা হয়েছে। এই ইউনিয়নে দুটি মুজিব কেল্লার টেন্ডার হয়েছে। যেকোন সময় কাজ শুরু হবে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্নার পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ ইউনিয়নের কৃষি উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য, দারিদ্র্যমুক্তি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সরকারী সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে পুরো ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
গত ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হই। এর আগে ২০০১ সাল থেকে ২০১২ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করেছি। পরে ২০১৭ সালে ইউনিয়ন কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই। আমি আশা করছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেতৃ শেখ হাসিনা আমাকে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক দিলে বিপুল ভোটে জয়লাভ করব।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান