
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ খোরশেদ আলমকে (৫৫) নামের এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। সে বগুড়ার গাবতলী উপজেলার পার কাপড়া (ময়না তলা) এলাকার মৃত নাদের আলীর ছেলে। র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার গাবতলী থানা এলাকায় ১ ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখিয়া অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলার গাবতলী থানার মহিষবান গ্রামস্থ কালিতলা নামক স্থানে কালি ঘরের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ খোরশেদ আলমকে ২ কেজি গাঁজা এবং মোবাইলসহ গ্রেফতার করা হয়। র্যাব১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা