হোম » সারাদেশ » গোবিন্দগঞ্জ বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ আহত-৩

গোবিন্দগঞ্জ বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত -৫ আহত-৩

শাহজাহান সিরাজ :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন । শুক্রবার (১৯ -নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর কালিতলা(হাইওয়ে থানার সন্নিকটে)  এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় সকালে একটি অটোরিকশা কালিতলা হতে যাত্রী নিয়ে ফাঁসিতলা যাচ্ছিলো। যাত্রাপথে অটোরিকশাটির বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-২৫৯৯) নং বাসটি ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এসময় খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা এসে গুরুতর  আহত আরও ৫জনকে উদ্ধার করে  গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়। এরপর  কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ খায়রুল ইসলাম ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, নিহত ৫ জনের মৃতদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!