হোম » সারাদেশ » পার্বত্য জেলা বান্দরবানে হতে যাচ্ছে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস)।

পার্বত্য জেলা বান্দরবানে হতে যাচ্ছে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল(ম্যাটস)।

রাহুল দাশ: পার্বত্য জেলা বান্দরবানে হতে যাচ্ছে মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। বান্দরবান সদর উপজেলার রেইচা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ম্যাটস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় তত্বাবধায়ক মো.শকিফুল ইসলাম,সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পার্বত্য এলাকার মানুষের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩০ কোটি ৫৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৩ একর জায়গাজুড়ে বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায়  নির্মাণ করা হবে এই মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। বান্দরবান সদর উপজেলার রেইচা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ম্যাটস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় তত্বাবধায়ক মো.শকিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা,রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মারমা সাবু সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,পার্বত্য এলাকার মানুষের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আজ পার্বত্য অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৩০ কোটি ৫৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৩ একর জায়গাজুড়ে বান্দরবান সদর উপজেলার রেইচা এলাকায়  নির্মাণ করা হবে এই মেডিকেল এসিসস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)।
উপস্থিত অন্যান্য অতিথিরা বলেন,আগে আমাদের ছেলেমেয়েদের বান্দরবানের বাইরে গিয়ে এই কোর্সটি নিয়ে পড়ালেখা করতে হতো এবং সেটা ছিলো অনেক ব্যয়বহুল।তাছাড়া স্বপ্ন থাকা স্বত্বেও অনেক গরীব মেধাবী শিক্ষার্থীরা বাইরে গিয়ে এই কোর্স নিয়ে পড়ালেখা করতে পারতোনা।তবে বর্তমানে বান্দরবান শহরে ম্যাটস স্কুল প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং নিঃসন্দেহে এটি অনেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!