
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে জাল টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা শহরের জেলখানা রোডের খোর্দ্দ সাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে একশটি করে নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।
ওই এলাকার নিশি রায় স্ংবাদিকদের জানান, আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি সবগুলোই জাল টাকার নোট।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান