হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব-১২অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-১

বগুড়ায় র‍্যাব-১২অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে ৩ শত ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন (৩৩) বছরের এক যবককে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ । মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময়  উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ শামীম হোসেন ।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীমকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!