
শেখ মাজহারুল ইসলাম সোহানঃ নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুকুটহীন সম্রাট খ্যাত মজলুম জননেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে মাওলানা ভাসানীর মাজারে সকাল ৭.৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান-এর নেতৃত্বে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম,প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ভাসানী পরিষদ, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি,অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণীকর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষথেকে ওপৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সকাল ৮ টায় তবারক বিতরণ ও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল