
আজম খান মেলান্দহ জামালপুরঃ আগামী ২৮ নভেম্বর মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের একক প্রার্থী রাখার দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে বিদ্রোহী প্রার্থী ও সমর্থক হওয়া দল থেকে ৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত বিদ্রোহী প্রর্থীরা হলেন ৫নংনয়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা ওয়াহাব আলী সদস্য মেলান্দহ উপজেলা আওয়ামিলীগ,১নং দুরমুট ইউনিয়নের এ কে এম বদিউজ্জামাল বাদল সদস্য মেলান্দহ উপজেলা আওয়ামিলীগ, ৭ নং চর বানিপাকুরিয়া ইউনিয়নের সরদার মহিউদ্দিন সদস্য ইউনিয়ন আওয়ামিলীগ।
তাদের সমর্থক দের মধ্যে যারা বহিষ্কার হয়েছেন তারা হলেন- মেলান্দহ উপজেলা আওয়ামিলীগের সদস্য কাউসার হোসেন বাবুল পাঠান।১নং দুরমুট ইউনিয়ন আওয়ামিলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, দুরমুট ইউনিয়ন আওয়ামিলীগের সহ- সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী ও দুরমুট ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার শরিফা। ১৬ অক্টোবর রাত ৮ টায় মেলান্দহ উপজেলা আওয়ামিলীগে কার্য্যনির্বাহি কমিটির বর্ধিত সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহন করে বহিস্কৃত দের নিকট অনুলিপি প্রেরণ করে বলে দলীয় উপজেলা আওয়ামিলীগ কার্যালয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা