
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূতি উদ্যাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। বুধবার জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেলুন উড়িয়ে ই-সেবা ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। উদযাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান