
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে ৫৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ‘জনকে গ্রেফতার করেছে র্যাব ১২। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বগুড়া শহরের কলোনী বাজারের চক ফরিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত শওকত আলীর ছেলে মুন্না হাসান (৩০) ও চক লোকমান এলাকার মৃত আবু তাহেরের ছেলে মাহাতাব হোসন (২৮)৷
র্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তারা মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য