
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার অধিকাংশ কৃষক ব্যস্ত সময় পার করছেন আলু চাষে।কৃষকরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের পর মাঠ আলু রোপণ করছেন বিভিন্ন এলাকার কৃষক। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে জমি তৈরি ও আলু রোপনের কাজ। পাশাপাশি আগাছা পরিস্কার ও বীজ সংগ্রহ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন কৃষক। খোজ নিয়ে জানা যায়, কৃষকেরা লাল জাতের দেশীয় আলু বেশি আবাদ করছেন। এদিকে মৌসুমের শুরুতেই এলাকার হাটবাজারগুলোতে আলুর বীজ কেনাবেচা হচ্ছে।
ব্যবসায়ীরা বিভিন্ন মোকাম থেকে আলুর বীজ এনে বিক্রি করছেন। প্রতি কেজি আলুর বীজ ২৫ থেকে ৩০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের কৃষক মোঃ আয়নাল হক বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ও তাদের মরামর্শক্রমে আমরা প্রতি বছরই আলুর ব্রীজ রোপণ করে থাকি। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। যার আলু যত আগে উঠবে সেই কৃষক ততো ভাল দামের আশায় আগাম আলু চাষ করছেন তারা। গতবারের মতো এবার আবহাওয়া অনূকুলে থাকায় মাঠের পর মাঠ আলু চাষে কোমর বেঁধে নেমেছেন উপজেলার অধিকাংশ কৃষক।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা