হোম » সারাদেশ » বগুড়ায় র‍্যাব ১২ অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-দুই

বগুড়ায় র‍্যাব ১২ অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ গ্রেফতার-দুই

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে ৫৫ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ‘জনকে গ্রেফতার করেছে র‍্যাব ১২। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায়  বগুড়া  শহরের কলোনী বাজারের চক ফরিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মৃত শওকত আলীর ছেলে মুন্না হাসান (৩০) ও চক লোকমান এলাকার মৃত আবু তাহেরের ছেলে মাহাতাব হোসন (২৮)৷

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দু’জনকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তারা মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!