
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্র ওমর ফারুক (১৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওমর মালতিনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ও ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
বিষয়গুলো নিশ্চত করেন বনানি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান। এসআই সাজ্জাদুর বলেন, ১১ নভেম্বর বিকেল ৩টায় ওমরের নিজ স্কুল মাঠের পাশে দুর্বত্তরা তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়ে।
তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি প্রেমঘটিত কারণ ঘটনাটি ঘটেছে। পাশাপাশি আমরা দুর্বত্তদেরও শনাক্ত করেছি। এখনও ওমরের পরিবারের পক্ষ থেকে কোন মামলা হয়নি। তবে জড়িতদের ধরতে আমরা কাজ করছি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান