
আব্দুল কাদের ,নবাবগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২ টায় নবাবগঞ্জ প্রেস ক্লাবে এক নির্বাচন অনুষ্ঠিত হয় । উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ আলিমুল আল রাজী । নির্বাচনে মোঃ হাসিম উদ্দিনকে সভাপতি ও আতিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু ও সাংগঠনিক সম্পাদক দীপক কুমার মহন্ত কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় । এসময় নির্বাচন কমিশন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বিপ্লব কুমার সাহা, সুলতান মাহমুদ ও মোঃ রেজাউল করিম স্বাধীন প্রমুখ ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান