
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই(নিঃ) মোঃ আনোয়ারুল হক, এএসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ নাস্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবরস্থান সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ইং-১৩/১১/২০২১ খ্রিঃ সময় ভোর ০৪:২০ ঘটিকার সময় ভারতীয় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
আসামীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ সাগর আলী (২৪), পিতা-মৃত জয়নাল আবেদীন @ জগত আলী, ২। মোঃ শাওন মন্ডল (২২), পিতা-নিরা মন্ডল, উভয় সাং-নাস্তিপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা পলাতক আসামীঃ ৩। মোঃ মজনু মিয়া (৩৫), পিতা-মোঃ আয়নাল হক, সাং-নাস্তিপুর, থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা সহ আরো অজ্ঞাত ০২ জন আসামীদের বিরুদ্ধে দর্শনা থানার নিয়মিত মামলা নং-১৩, তাং-১৩/১১/২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ক্রমিক নং-১৪(খ)/১৯(ক)/৪১ রুজু করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল