
সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও থেকে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিক্ষার্থী অনিক মিয়া তারেক (আব্দুল্লাহ) (১৭)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। কানাইয়া ফুরকানিয়া নাদিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। সে ওই মাদ্রসায় বর্ডিংয়ে থাকতো।
এব্যাপারে অনিকের বাবা আব্দুস সালাম বলেন, কানাইয়া ফুরকানিয়া নাদিয়া মাদ্রাসায় বডিংয়ে থেকে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) তার মাদ্রাসার শিক্ষক ফোন দিয়ে জানান তাকে (অনিকে) খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সম্ভাব্য সবস্থানে খোঁজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ফুট ৮ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবী, সাদা রঙের পায়জামা ও টুপি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কেউ অনিকের খোঁজ পেলে পিতা মো.আব্দুস সালাম মোবাইল-০১৭৪৩৫০৭৮৩
এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি