
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি ও টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৌরসভার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ জেলা শিক্ষা অফিসার লায়লা খানম জানান, টাঙ্গাইল জেলায় মোট ৫৫ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। সকলের পরীক্ষা ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত