
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে প্রতারণা করার অপরাধে রুমা আক্তার(৩৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় গত ৭ নভেম্বর টাঙ্গাইল এর পুলিশ সুপার কে ফোন দেন এবং তিনি নিজেকে আইজিপির স্ত্রী পরিচয় দেন। এসময় এসএম এস এর মাধ্যমে এক চাকরির প্রর্থীর তথ্য দিয়ে তাকে চাকরি দিতে চাপ দেন।
এঘটনায় জেলা পুলিশ সদরদপ্তরের এলআইসি শাখা ও প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে রুমা আক্তার প্রতারণার সঙ্গে জরিত।
পরে ঢাকার কেরানীগঞ্জ ঘাটার চর এলাকা থেকে প্রতারক রুমাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এসআই আব্দুস সালাম বলেন তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা