
অর্ণব আল আমিন: সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ৫ দোকানদারকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ নভেম্বর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ৫ দোকানদারকে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যন্য দোকানদারকেও সতর্ক করে দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, কোনো অসাধু ব্যবসায়ী যেনো অনৈতিকভাবে মূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল