হোম » সারাদেশ » এটিএন বাংলা জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এটিএন বাংলা জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ   ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্কে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ বিতর্কের বিষয়বস্তু ছিল ‘এ সংসদ মনে করে, গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’। শনিবার(১৩ নভেম্বর)  সাড়ে ১১ টায় এটিএন বাংলা’র পর্দায় শুরু হয়ে দুপুর ১২.২৫ এ  শেষ হয়।
জানা যায়, এ  বিতর্কে সরকার দলে ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় । কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সদস্যরা হলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র বর্তমান সভাপতি দীপ্তব্রত দাস, সাদিয়া আফরিন দীপা, আল নাইম ও জান্নাতুল ফেরদৌস।
 কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি দীপ্তব্রত দাস জয়ের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,  ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটং সোসাইটির জন্য আজকের এই জাতীয় বিতর্কের মঞ্চে জয়টা অনেক বেশি প্রয়োজন ছিলো। আমরা পেরেছি বিজয় ছিনিয়ে আনতে এবং আমি আশা করি আমাদের এই অর্জনের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আমরা গর্বিত করে যাবো।’
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়  টেলিভিশন জাতীয় বিতর্কে অংশগ্রহণ করেছে এবং প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!