হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ইনামুল হক

আলফাডাঙ্গায় আ’লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ইনামুল হক

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের নাম ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ৫নং বানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ফরম বিতরণের প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন নৌকা প্রতীক প্রত্যাশী ইনামুল হক। ইনামুল হক ৫নং বানা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা ও বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!