
মোঃ তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তৌহিদ হোসেন নামে এক মহাপ্রতারক আটক হয়েছে। শুক্রবার (১২ই নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত তৌহিদ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মিল্লান হোসেনের ছেলে। বহুরূপী এই প্রতারক নিজেকে সরার কাছে পুলিশ কর্মকর্তার পরিচয় দিতেন। সবাই যেন তার কথা বিশ্বাস করে এজন্য পুলিশের ইউনিফর্ম পরিধান করে ফেসবুকে ছবি পোস্ট করতেন। এছাড়া তিনি বন্দুক এবং ওয়াকিটকি হাতেও ছবি তুলে পোস্ট করতেন। সাধারণ মানুষের কাছে পুলিশ কর্মকর্তার পরিচয় দিলেও পুলিশের কাছে দিতেন দুুদক কর্মচারীর পরিচয়, জায়গা বুঝে পরিচয় দিতেন এনএসআই কর্মচারীর।
পুলিশ জানায়, তৌহিদ দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাকে যেন কেউ সন্দেহ না করে এজন্য কখনও ইউনিফর্ম পড়ে, কখনও বন্দুক হাতে, কখনও ওয়াকিটকি হাতেও ছবি তুলেছেন! শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এক মহিলাকে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ বলে পরিচয় দেন তিনি। সেই মেয়েকে বিশ্বাস করানোর জন্যই থানার সামনে দাঁড়িয়েছেন তিনি! তার বিরুদ্ধে এক নারী প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের ও করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘তৌহিদ একজন প্রতারক। তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত। আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে। এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পড়ে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন! এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেওয়াই তার মূল কাজ। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা ইতোমধ্যে পেয়েছি।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক