
সিলেট প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও তেল গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১২ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট ঘুরে রেজিষ্টারী মাঠে গিয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল,
যুগ্ম আহবায়ক তানভীর আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মুবিনুল হক রাহী, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, আবুর রউফ, রুনু আহমদ, জাহাঙ্গির মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, তুহিন নাগ, কামরান হোসেন হেলাল, আবুল কালাম সাহেদ, আজিজ খান সজিব প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান