
এস আর নিরবঃ একই পরিবারের ভারতে পাচার হওয়া শিশুসহ আট নারী-পুরুষকে তিন বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসা নারী-পুরুষ ও শিশুরা হলেন, বরিশাল জেলার স্মরণখোলা উপজেলার নীলবুনিয়া গ্রামের মোহাম্মদ শেখ, নুসরাত জাহান, নুর মিয়া শেখ, রহিমা বেগম, জামিলা শেখ, ছেলে রেজাউল শেখ,বাইজিদ ইসলাম ও কাজল শেখ। এরা প্রত্যেকে একই পরিবারের সদস্য।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল