
এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করেছে পোরশা উপজেলা আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার দলীয় অফিস থেকে রেলি বের করে থানা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ও মনিরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে অফিসের সামনে মঞ্চে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় ভার্চুয়ালি প্রধান অতিথির হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রেলিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম ও সিনিয়র সভাপতি জনাব আলহাজ্ব শাহ মনজুর মোর্শেদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চৌধুরী, সহ অন্যান্য যুবলীগের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন 6 ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সদস্য সহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক