
মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন মামুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাবেক সভাপতি মোতালেব খন্দকার, সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান