
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে । এ দফায় ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টি অংশ নিলেও দলীয়ভাবে মাঠে নেই বিএনপি ও জাপার কোন প্রার্থী।
রানীশংকৈল ও হরিপুর দুটি উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ৯৮ জন। মোট ভোট কেন্দ্র ৯৯টি। এছাড়া এ রানীশংকৈল ও হরিপুর দুটি উপজেলার ১১টি ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪৪ জন প্রার্থী। ২ নং- ওয়ার্ডের ফাতেমা বেগম(১২৫) জানান,ভোট স্বাভাবিক ভাবে সম্পন্ন হচ্ছে।নিজের ভোট নিজের মত করে দেওয়ার প্রসেস কে সাধুবাদ জানাচ্ছি। সুষ্ঠভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ,
আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে রয়েছেন এলেক্ট্রনিক মেডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল