
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৎ যোগ্য মোঃ জাকির হোসেন জুয়েল জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এলাকার মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও সু-পরিচিতি লাভ করেছেন। তিনি সকল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
মোঃ জাকির হোসেন জুয়েল ধুনট উপজেলা চিকাশী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চিকাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জুয়েল তিনি বিগত করোনার মহা দুর্যোগেও তিনি তার নিজ তহবিল থেকে ৩নং চিকাশী ইউনিয়ন বাসীকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং ইউনিয়নের ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করছেন।
এবং এলাকার একাধিক ভোটার বিন্দু জানান, চিকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জুয়েল আমাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন চেয়ারম্যান নির্বাচিত হলে তিনিও আমাদের সবসময় পাশে থাকবে এটা আমাদের দীর্ঘ বিশ্বাস।আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের কে আমাদের চেয়ারম্যান হিসেবেই জাকির হোসেন জুয়েল দেখতে চায়।
এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ তাহার আচার-আচরণে মুগ্ধ। এব্যাপারে চিকাশী ইউনিয়নের চ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোঃ জাকির হোসেন জুয়েল বলেন ,জনগণ আমাকে নির্বাচিত করলে আমি আমার ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। এবং ৩নং ইউনিয়ন পরিষদ একটি ডিজিটাল পরিষদ গড়ে তুলব ইনশাল্লাহ

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল