
এম,এ রাশেদ: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ৩ কেজি ৬০০গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম গত ১০ নভেম্বর রাত্রী ২. ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানার সাতমাথাস্থ রেলওয়ে মার্কেট, ষ্টেশন রোড, মানিক এক্সপ্রেস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৩ কেজি ৬০০গ্রাম গাঁজাসহ আসামী ১। মো: আশরাফ আলী (২৮), পিতা মো: জনাব আলী, সাং-বাসুদেব, থানা ও জেলা- বি-বাড়ীয়া, ২। মোছা: সুমাইয়া আক্তার লায়লা (২৭), পিতা মো: ইউসুফ মোল্লা, সাং- বরইচাড়া, থানা-শ্রীপুর, জেলা-মাগুড়াদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে । ইহা ছাড়াও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত ২নং আসামী সুমাইয়া আক্তার লায়লা বগুড়া জেলার আদমদীঘি থানার মাদক মামলার এজাহারে অভিযুক্ত। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু