
বরগুনা প্রতিনিধি : বরগুনায় মিথ্যা ধর্ষণ মামলা করার অভিযোগে বাদীকে ৫ বছর সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে ও ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী ট্রাইব্যুনালে উপস্থিত ছিল। দন্ডপ্রাপ্ত আসামী হল, বরগুনা জেলার তালতলী উপজেলার উত্তর ঝাড়াখালী গ্রামের কালাম খানের স্ত্রী আসমা বেগম।
জানা যায়, আসমা বেগম বাদী হয়ে তার প্রতিবেশী সত্তার খানের ছেলে স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১৫ মে ওই ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষণ মামলা করে। তালতলী থানার এসআই গাজী ফজলুল হক বাদীর মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৩১ জুলাই বাদীর মামলা মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। স্বপন মামলা থেকে খালাস পেয়ে ২০১৭ সালের ২ জানুয়ারী বাদী আসমার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করে। সাক্ষ্য শেষে ওই বিচারক আসমা বেগমকে উপরোক্ত দন্ডাদেশ দিয়েছে। রাস্ট্র পক্ষের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এই রায়টি দৃষ্টান্তমুলক। মিথ্যা মামলা অনেকাংশ কমে আসবে। কথায় কথায় শত্রুতা দমন করতে মিথ্যা মামলা দেয়। আসামী আসমার পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করব।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল