
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার আসন্ন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লার নির্বাচনী অফিসের টাঙ্গানো নৌকার পোষ্টার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি, ব্যানার রাতের আঁধারে দলবদ্ধভাবে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় অনেক ভোর রাতে পথচারীরদের নজরেও পড়ে।
এ ঘটনাটি সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গুনেরগাতীঁ আনছার মোড়ে এলাকায় সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী রশিদ মোল্লা বলেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রার্থীর প্রচার-প্রচারণা শেষ করে রাত সাড়ে ৯টায় পর্যন্ত নির্বাচনী অফিসে অবস্থান করে নেতা-কর্মীরা যার যার ঘরে ফিরে যায়।
গভীর রাতে এলাকার লোকজন হৈ হুল্লা শুনতে এবং চিৎকার-চেচামেচির আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখতে পায় টাঙ্গানো নৌকার পোষ্টা ছিড়ে মাটিতে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল