
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছেন। সোমবার(৮ নভেম্বর)সকালে উপজেলার সাগরদীঘী রাস্তার সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহাজালালের ছেলে আবুবক্কর (১৫), মৃত ছমির উদ্দিনের ছেলে সিয়াম (১৪), রমজান আলীর ছেলে শরিফ (১৩)। তারা তিনজনই ধলাপাড়া বড়মেধার (ঝাইপাটা) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়েসিস ক্যাডেট স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ধলাপাড়া থেকে শহর গোপিনপুর যাওয়ার পথে সরিষাআটা মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শরিফ ও আবুবক্কর নিহত হন। গুরুতর আহত সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারও মৃত্যু হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার