
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: “মাদক- জুয়া একেবারেই নয়, খেলা ধুলায় মিলবে জয় ” এই শ্লোগান নিয়ে চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়নে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়। তরুণ ফুটবল স্পোর্টিং ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্ট, ৭ই নভেম্বর (রবিবার) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর নতুন বাজার বেগম আয়েশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান রুহুল কুদ্দুস কাশমীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের এম.ইউপি জনাব জাহেদুল ইসলাম সিকদার, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মাস্টার নুরুল ইসলাম, খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, তাশফিকুল ইসলাম ফরহাদ, শেফায়ত হোসেন , মিরাজ।
উক্ত খেলার আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের নয়ন, মোঃ নুরখান খেলোয়াড় কাইছার হামিদ, রাকিবুল হাসান , আবু বক্কর, শহিদুল ইসলাম জয়নাল আবেদীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ:লীগ নেতা মোঃ সায়েম , ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বাবু সহ এলাকার বিশিষ্ট জনেরা ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন