
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা’র জীবননগরে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৫জন ভিক্ষুকের মাঝে গাভী বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন। এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পাঁচজন ভিক্ষুখের মাঝে একটি করে গাভী বিতরণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল