
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা মর্নিং স্টার একাডেমীর অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭৬ জন ভোটারের মধ্যে ১৪০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। ৮৫ ভোট প্রথম হয়েছেন মো. বিল্লাল শেখ, ৮৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মিল্টন হোসেন সিহাব, ৮০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. সরোয়ার হোসেন ডালিম ও ৭০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. মজিবুর রহমান।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলি বেগম ৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম মুন্নু মিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান