
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১ হাজার ৭টি ইউনিয়নে এক যোগে আগামী ২৮ নভেম্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ১’শ ৩৫ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, দশটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের ১০ জন,জাতীয় পার্টি ৭ জন, ওয়ার্কার্স পার্টি ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জন, সতন্ত্র ৩০ জন । উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.তকদির আলী সরকার জানান, তৃতীয় ধাপে নির্বাচনি তফসিল মোতাবেক গত ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হয় এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১২ তারিখে প্রতিক বরাদ্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান