
মোঃ তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মণ্ডল নামে এক যুবককে আটক করেছে। শনিবার ৬ই নভেম্বর দুপুরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত নয়ন মণ্ডল (২৭) দর্শনা থানাধীন আজিমপুর গ্রামের মৃত আজাদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে কেরু এ্যাণ্ড কোম্পানির অভ্যন্তরে আমতলা জামে মসজিদ এলাকায় তিন রাস্তার মোড়স্থ পাকা রাস্তার উপর হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেন।
এ ঘটনায় দর্শনা শান্তিপাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে সোহেল ওরফে মটু সোহেল (৩৫)-কে পলাতক দেখিয়ে আটককৃত আসামি নয়ন মণ্ডলের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা