হোম » সারাদেশ » পরীক্ষিতজনকেই গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবে ইউনিয়নবাসী-চেয়ারম্যান ফজু

পরীক্ষিতজনকেই গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবে ইউনিয়নবাসী-চেয়ারম্যান ফজু

রায়হানুল ইসলাম, বগুড়া : পরীক্ষিতজনকেই গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করবে ইউনিয়নবাসী উল্লেক করে আবারো নৌকা মাকায় ভোট চেয়েছেন, শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ৩০ বছরের চেয়ারম্যান আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজু তার নির্বাচনী এলাকার বাশকুটা বন্যাপন্যাপাড়ায় শনিবার ৬ নভেম্বর বিকেলে শতশত বিভিন্ন শ্রেনী পেশার ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।

ইউনিয়নের প্রবীণ ব্যক্তিত্ব আকবর আলীর সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি মেহের আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু সায়েদ, আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় তিনি এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাই তাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!