হোম » সারাদেশ » দাগনভূঞায় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

দাগনভূঞায় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

দাগনভূঞা ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলা ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ দাগনভূঞার আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান খোরশেদ আলম, থানার এস আই সুমন বড়ুয়া। আরোও উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমূখ।
এনায়েতনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। সমবায় দিবসে ৫০ টি সমবায় প্রতিষ্ঠানকে ৫০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!