হোম » সারাদেশ » বগুড়ার ধুনটে নির্বাচনী প্রাচারনাকে কেন্দ্র বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষ আহত ৪

বগুড়ার ধুনটে নির্বাচনী প্রাচারনাকে কেন্দ্র বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষ আহত ৪

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে এলাঙ্গী ইউনিয়নে নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মোটর সাইকেল ভাংচুর  উভয় পক্ষের ৪ জন আহত  হয়েছে। জানা গেছে , আগামী ২৮ নভেম্বর ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নির্বচনকে সামনে রেখে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এলাঙ্গী বাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রাথী আতাউর রহমান পলাশ ও জিএম সম্রাট এর কর্মসমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারনার সময় কথা কাটা কাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়।

এসময় একটি মোটর সাইলেক ভাংচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী  আতাউর রহমান পলাশ ও তার সমর্থক  মনির হোসেন আহত হয়। অপর দিকে চেয়ারম্যান প্রার্থী জিএম সম্রাট ও তার সমর্থক ফজর আলী গুরুতর আহত হয়। এঘটনায় ধুনট থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ধুনট থানার (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!