
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ফিøমি কায়দায় বসতঘর ভাংচুর করে মালামাল লুটের ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বিউটিশিয়ান পদে কর্মরত চন্দ্রিমা রিমু এবং উপজেলা আওয়ামীলীগ নেত্রী রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি সহ ২৩ জনের নামে এবং অজ্ঞাত নামা ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে রাজাপুর থানায়। চন্দ্রিমা রিমু উপজেলার সাতুরিয়া এলাকার কুখ্যাত রাজাকার আঃ হামিদ জোমাদ্দারের উত্তরশুরী তালিকাভুক্ত রাজাকার মিল্লাত হোসেন জোমাদ্দারের মেয়ে। বিবাদী চন্দ্রিমা রিমুর সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলা উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার সংলগ্ন মো. শহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম ঐ এলাকার মৃত এেেস্কন্দার আলী হাওলাদারের ছেলে। পরে পুলিশের সহায়তায় বাদীর পরিবারের আহতগণ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার সকালে হঠাৎ করে চন্দ্রিমা রিমু এবং রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি ৩০/৩৫ জন নারীসহ প্রায় শতাধিক ভাড়াটিয়া লোক হাতে দেশীয় অস্ত্র রামদা, দা, লোহার রড়, হাতুড়ি ও লাঠি নিয়ে শহিদের বাড়িতে আসে। এ সময় শহিদ, তার স্ত্রী রমিছা আক্তার ও শ্বাশুরি মজিদা বেগমকে মারধর করে দড়িঁ দিয়ে বেধে রেখে তাদের বসত ঘর ভাংচুর করে ধংসস্তুপে পরিণত করে।
ঘরে থাকা সমস্ত মূল্যবান মালামাল লুট করে পিকাপে তুলে নিয়ে যায়। তারা আরো জানায, যুদ্ধের সময় অনেক লুটপাটের কথা শুনেছি। কিন্তু এই স্বাধীন দেশে দিনের বেলায় এমন লুটপাটকে যুদ্ধের সময়কেও হার মানিয়েছে। আর এই ঘটনায় সরকারি দলের স্থানীয় নেতারা প্রতক্ষ্য ও পরোক্ষভাবে হামলা ও নির্যাতনে মদদ দেয় বলে অভিযোগ করেন। ভূক্তভোগী মো. শহিদুল ইসলাম হাওলাদার জানায়, চন্দ্রিমা রিমু নারী- পুরুষসহ প্রায় এক থেকে দেড়শত ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের মারধর করে বেধে রেখে বসতঘর ভাংচুর করে সমস্ত মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়। ভাড়াটিয়া লোকের অস্ত্রের ভয়ে স্থানীয়রা কেউ সামনে আসতে পারেনি।
অভিযুক্ত চন্দ্রিমা রিমু লুটপাটের বিষয় অস্বীকার করে জানায, ঐ বসত ঘর ও জমি আমার স্বামীর, তাতে ওদের থাকতে দিয়ে ছিলাম। ঐ স্থানে ভবনের কাজ শুরু করবো তাই বসতঘরটি লেবার দিয়ে অপসারন করা হয়েছে। কাজ শেষে লেবারের বিল দিতে আমি ও ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি ঘটনা স্থানে যাই। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর, নুরুজ্জামান, জুয়েল নামে তিন জনকে আটক করা আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় গতরাতে একটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল