
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদযাপিত হয়েছে । ১৯৮১ সালের ৯ এপ্রিল শুভ যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠানটি পালন করেন ডিফেন্স সপ্তাহ। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১। উদ্বোধনের ৪০ বছর পর “মুজিববর্ষের শপথ করি, দুর্যোগের জীবন-সম্পদ রক্ষা করি” এমন প্রত্যয় ধারণ করেন ফায়ার সার্ভিসের প্রত্যেক সদস্য বৃন্ধ। দেশের দুর্যোগে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভূমিকা রেখে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন স্টেশন অফিসার রুহুল আমিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সেবায় আমরা আছি থাকবো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির(বিপিএম), উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ উপুস্থিত ছিলেন ৷

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান