
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এর অনুমতিক্রমে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক (১) ধারা অনুসারে উক্ত পদে তাকে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য। তিনি আগামী চার বছর এ পদে বহাল থাকবেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান