হোম » সারাদেশ » বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুর উদ্বোধন

বাসাইলে ৮ কোটি টাকা ব্যয়ে সেতুর উদ্বোধন

অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর উপর ৮ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। প্রায় দেড় বছর আগে এ সড়কের লাঙ্গুলিয়া সেতুর উপর ব্রিজটি ভেঙে পড়ে। ফলে বাসাইল ও সখীপুর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জেলা সদরের সাথে। দ্রুত এ ব্রিজটি নির্মাণের পর মানুষের কষ্ট লাঘব হয়। ৬৯.১৫৫ মিটার দীর্ঘ লাঙ্গুলিয়া সেতু নির্মাণে ব্যয় হয়  কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান টেকনো রানা বিল্ডার্স এ ব্রিজটি নির্মাণ করে।

টাঙ্গাইল- ৮(বাসাইল- সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের আজ সকালে আনুষ্ঠানিকভাবে এ সেতুর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওলিউর রহমান, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সহকারি কমিশনার ভূমি নাহিয়ান নূরেন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, সোহানুর রহমান সোহেলসহ অন্যরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!