হোম » সারাদেশ » বদলগাছীতে ইউপি নির্বাচনে ৮ টি ইউনিয়নে ৪৫১ জন মনোনয়ন পত্র দাখিল

বদলগাছীতে ইউপি নির্বাচনে ৮ টি ইউনিয়নে ৪৫১ জন মনোনয়ন পত্র দাখিল

আব্দুল কাদের, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করার জন্য ৮ টি  ইউনিয়নে ৪৫১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১নং বদলগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪ জন, ২নং মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, ৩নং পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, ৪নং মিঠাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, ৫নং কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন,

সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, ৬নং বিলাশবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, ৭নং আধাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং ৮নং বালুভরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ১ জন এবং স্বতন্ত্র ৪৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ৪ নভেম্বর বৃহষ্পতিবার যাচাই বাছাই এবং ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!