
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শাহবন্দেগি ইউনিয়নে ২ নভেম্বর মঙ্গলবার রাত ৯ টায় হামছায়াপুর স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে। হামছায়াপুর জামে মসজিদের ইমাম আব্দুল মোমিন কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হামছায়াপুর গ্রামের বয়োজেষ্ঠ ব্যাক্তি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সোহেল মির্জা। বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, শাহবন্দেগি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তালেব আকন্দ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহবন্দেগি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান,
প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, রাশেদুল হক, আবু বকর সিদ্দিক, দলিল লেখক আরিফুর রহমান, হামছায়াপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি আরিফুর রহমান হিরু, সাধারণ সম্পাদক আহসান হাবিব বিদ্যুৎ সহ অত্র এলাকার তরুন খেলোয়ার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ