
ইকবাল হোসেন জীবন: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর তীরে বালুদস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। সোমবার (০১ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা।
এ সময় ফেনী নদী থেকে বালু তোলার সময় ৪টি বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বালুদস্যুদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর পাশে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবৈধ বালু তোলার ফলে উপজেলার কয়েকটি গ্রামে নদীভাঙন দেখা দেওয়ার পাশাপাশি তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দেয়। সম্প্রতি ফেনী নদী তীরবর্তী কয়েকটি স্থানে বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি থেকেও বালু ও মাটি উত্তোলন শুরু করে বালুদস্যুরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মিরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা বলেন, অবৈধ বালু তোলার সময় ৪টি বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে যাতে করে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার