
মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার বর্ধিত সভা-২০২১ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি কৃষিবিদ আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন চঞ্চল। অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি কৃষিবিদ শাহ আলম। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজু।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান