
আসাদ হোসেন রিফাতঃ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় যুব দিবস উদযাপনে আলোচনা সভা ও যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে আয়াজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষ একটি যুব র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু